উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের হাটহাজারীতে একটি সিএনজি অটোরিকশার ওয়ার্কশপে অভিনব কায়দায় তৈরি হচ্ছিল ‘পেনগান’। কলমের মতো দেখতে এই অস্ত্র পকেটে বহন করা সহজ হওয়ায় অপরাধীদের কাছে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সোমবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে এই গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে।
অভিযানে একটি পেনগানসহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র সরবরাহকারী চক্রের সদস্য মো. জামাল হোসেন ও মো. কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওসমানের সিএনজি ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে এসব দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রি করা হচ্ছিল।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, পেনগান আকারে ছোট হওয়ায় সাধারণ তল্লাশিতে শনাক্ত করা কঠিন। তাই জননিরাপত্তার স্বার্থে অস্ত্র তৈরির এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।