উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার রাজধানীর চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় এক সমন্বিত অভিযান পরিচালনার সময় তিনি এ কড়া বার্তা দেন।
প্রশাসক জানান, অভিযানে সংশ্লিষ্টদের প্রথমে সতর্ক করা হচ্ছে এবং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আইন না মানলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যাদের ট্রেড লাইসেন্স নেই বা নবায়ন করা হয়নি, তাদের দ্রুত লাইসেন্স সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। দখলমুক্ত ফুটপাত, মশকমুক্ত নগর এবং নিয়মতান্ত্রিক ব্যবসা নিশ্চিত করতে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পর্যায়ক্রমে পরিচালিত হবে।