উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে মঙ্গলবার ১ সেপ্টেম্বর ঢাকার নেপাল দূতাবাসে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সেখানে শোক বইয়ে স্বাক্ষর করার সময় তিনি নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। হুমায়ুন কবির বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ নেপালের পাশে আছে এবং দেশটির প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।