উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
জব্দ করা সারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ ৩৫ হাজার টাকা। পাচারের কাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভাটিয়ারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বর্তমানে জব্দকৃত সার ও বোটের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।