উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করে ভুক্তভোগী নারী কান্নায় ভেঙে পড়ে বিষয়টি জানালে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ।
৯৯৯ থেকে তথ্য পেয়ে শান্তাহার রেলওয়ে পুলিশ ট্রেনটি থামিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক নামে ট্রেনের এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও ৯৯৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ঢাকা বিমানবন্দর থেকে ভুলবশত সিরাজগঞ্জগামী ট্রেনে উঠে পড়েন। পরে ক্যান্টিন বয় ও তার দুই সহযোগী তাকে কৌশলে ক্যান্টিনের কক্ষে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিকের বাড়ি নাটোরের লালপুর এলাকায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।