উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে উত্তরা-পশ্চিম থানার তদন্ত পরিদর্শক মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর ডিএমপির উপ পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার তদন্ত পরিদর্শক এবং পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুরুল ইসলামকে আদাবর থানার তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, তেজগাঁও থানার তদন্ত পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে উত্তরা-পশ্চিম থানার তদন্ত পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।