উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে এবং চলতি অর্থবছরের মধ্যেই এই নির্বাচন শেষ করতে চান তারা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই নির্বাচন সম্পন্ন করা তাদের সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান নিয়ে দুদেশের টানাপড়েনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে হাইকমিশনার বলেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তারা কিছু বলতে চান না। দেশের মানুষ ও নির্বাচিত সরকার যা ভালো বুঝবে, সেটাই সত্য বলে মন্তব্য করেন তিনি।
হাইকমিশনার আরও জানান, তারা দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বা পিপল টু পিপল রিলেশন চান। সাধারণ মানুষের কল্যাণ ও ভালোর জন্য যা কিছু প্রয়োজন, তা করার দায়িত্ব তাদের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।