উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে আরও যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বহুপক্ষীয় ফোরামে অংশ নেওয়ার আগে বাংলাদেশ সবসময় 'বাংলাদেশ ফার্স্ট' নীতি অনুসরণ করে থাকে। এই চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশের কী সুবিধা হবে এবং দেশের জনগণের কী লাভ হবে, তা ভালোভাবে যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
তিনি আরও জানান, বাংলাদেশ এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি। তবে বিষয়টি সবার জন্য উন্মুক্ত রয়েছে এবং পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।