উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় এক সড়ক দুর্ঘটনায় মাহি (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে লোহাগাড়া থানাধীন দক্ষিণ লোহাগাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন।
গুরুতর আহত অবস্থায় মাহিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহির বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া গ্রামে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।