উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন বিমানবাহিনীর আরও এক সদস্য।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বিমানবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
আইএসপিআরের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় এবং কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।