উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ নামের এক প্রবাসী বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই দুঃখজনক তথ্য নিশ্চিত করেছে।
ইউসুফ হাসান আলিফের এই অকালপ্রয়াণের বিয়োগান্তক ও শোকাবহ সংবাদে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এই বিষয়ে দূতাবাস স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং মাদ্রিদ পুলিশসহ স্পেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে বার্তায় জানানো হয়েছে।