উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বা সাব-সিন্ডিকেটের পরিবর্তে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে ১০টি অভিবাসন কর্মী সংগঠন। সোমবার ঢাকার নিউ ইস্কাটনে আয়োজিত এক যৌথ সভায় এই দাবিগুলো তুলে ধরা হয়।
উইথনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকি বলেন, ৩৩৮টি এজেন্সিকে ২৫টি মূল ও ৩১২টি সহযোগী হিসেবে ভাগ করা সিন্ডিকেটেরই নতুন রূপ। তিনি দাবি করেন, মুষ্টিমেয় কিছু এজেন্সির হাতে নিয়ন্ত্রণ রেখে প্রকৃত সংস্কার সম্ভব নয়, তাই বর্তমান চুক্তি সংশোধন করা জরুরি।
সংগঠনগুলোর অন্যান্য দাবির মধ্যে রয়েছে ১০ হাজার জিরো-কস্ট নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ বাস্তবায়ন, আটকে পড়া শ্রমিকদের টাকা ফেরত দেওয়া এবং মালয়েশিয়ায় কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। সভায় সভাপতিত্ব করেন সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের প্রেসিডেন্ট প্রফেসর ইসরাত জাহান।