উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী পাঁচদিন টানা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। দেশের চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগস্টের শেষ দিন থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ভারী বর্ষণের পাশাপাশি তাপমাত্রা পরিবর্তনের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। ৪ সেপ্টেম্বর নাগাদ দেশের আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।