উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীর উপদেষ্টার দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তারা মতবিনিময় করেছেন।