উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নতুন পে-স্কেল কার্যকর হওয়ার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সচিব আরও জানান, ওয়েজ বোর্ডের বিষয়টি আর আগের মতো ঝুলে থাকবে না। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলের অন্তর্ভুক্তির বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
বেসরকারি খাতের কর্মীদের জীবনযাত্রার ব্যয় ও বেতন-ভাতার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে তিনি জানান। জাতীয় বেতন স্কেল ২০২৭ সালের শেষ নাগাদ তিন ধাপে বাস্তবায়িত হবে এবং ২০২৮ সাল থেকে পূর্ণ সুবিধা কার্যকর হবে বলে তিনি নিশ্চিত করেছেন।