উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সেপ্টেম্বর মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে পূর্বনির্ধারিত মূল্যেই জ্বালানি তেল বিক্রি হবে।
সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরেই বিক্রি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করা হয়েছিল। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেই দামই আগামী মাসেও বহাল রাখার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।