উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা-১৩ আসনে তীব্র যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য কমাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ। সোমবার ৩১ আগস্ট পরিচালিত এই অভিযানে বিপুলসংখ্যক অবৈধ অটোরিকশা উচ্ছেদ করা হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গত শনিবার টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে অটোরিকশা উচ্ছেদের পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জের সরঞ্জামও জব্দ করা হয়েছে। স্থানীয়দের ভোগান্তি কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ববি হাজ্জাজ।