উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর আলী মিয়ার বাপের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী প্রবাসী নুরুল ইসলাম রুবেল জানান, ডাকাতরা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢোকে। পরবর্তীতে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায় এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায়। এছাড়া ডাকাতির খবর গোপন রাখতে তারা স্থানীয় এক পিকআপচালককেও জিম্মি করে রাখে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ঘটনার কথা শোনা গেলেও এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকায় একের পর এক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।