উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার ডিএসপি ঘাট এলাকায় একটি মেসঘরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ৩০ আগস্ট দিবাগত রাতে সদরঘাট থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে জুয়াড়িদের কাছ থেকে নগদ ৩ হাজার ৭৭৫ টাকা এবং এক বান্ডেল তাস জব্দ করা হয়। সদরঘাট থানার এসআই নিরস্ত্র জমির উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হেলাল উদ্দিন, মিজানুর রহমান, মো. কামাল হোসেন, মো. দিলদার, মো. নজরুল ও বুলবুল।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নন-এফআইআর মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।