উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে পাঁচটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শনিবার রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবিগুলো তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে মোংলায় গুমের শিকার মিরাজ শেখকে ফেরত দেওয়া এবং ফ্যাসিবাদী সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করা। এছাড়া গুমের প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা এবং গুম প্রতিরোধ আইনে স্বাধীন তদন্তের বিধান রাখার দাবি জানানো হয়।
দিবসটি উপলক্ষে এনসিপির অপর একটি পোস্টে ফ্যাসিবাদী আমল ও জুলাই অভ্যুত্থানকালে গুমের শিকার সব ব্যক্তি ও তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এদিকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মিরাজসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন।