উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদে ৪টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রোববার ৩০ আগস্ট জাতীয় সংসদ অধিবেশনে কমিটি ৪টি পুনর্গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।
পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আইন ও বিচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. আবুল কালাম। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. খালেদ হোসেন মাহবুবকে।
অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জহরত আদিব চৌধুরীকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের কার্যক্রম আরও গতিশীল করতে এই কমিটিগুলো পুনর্গঠন করা হয়।