উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং মানুষে মানুষে যোগাযোগের বিষয়ে সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল, শিক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনে ভূমিকা রাখার আহ্বান জানান। হাইকমিশনার আশورা দেন যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য তার নেতৃত্ব বজায় রাখবে এবং বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডার শীর্ষে রাখবে।