উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট ৪৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয় এবং এদের মধ্যে অসাধারণ ফলাফলের জন্য ৭০ জন শিক্ষার্থী পান মেরিট অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন ম রাশেদুল ইসলাম সায়েমের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এটি সম্পন্ন হয়।
এদিকে গত মঙ্গলবার তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া এবতেদায়ী বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী ১৫ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাফীর এডুকেশন লন্ডনের চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ অভিভাবকদের সন্তানদের মাদরাসা শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, হামদ, নাত ও বিভিন্ন পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।