উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের ছেলে অনভয় দ্রাবিড় ও আর্যবীর শেবাগ দেশটির অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও চার দিনের ম্যাচের সিরিজে তাদের দেখা যাবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর দুটি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এবং ৫ থেকে ৮ অক্টোবর, যার শেষ ম্যাচটি হবে আহমেদাবাদে এবং বাকিগুলোর ভেন্যু রাজকোট।