উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ৩০ আগস্ট রাতে গেন্ডারিয়ার একটি অফিসে এই মর্মান্তিক সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই গুলিবিদ্ধ অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন আলমগীর, সিয়াম এবং নাম প্রকাশ না করা এক নারী।
আহতদের মধ্যে আলমগীরের মাথার কপালে এবং সিয়ামের বাম কাঁধে গুলি লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে এই হতাহতদের বিস্তারিত পরিচয় বা হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।