প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ জন গুরুতর আহত।
মোঃ মামুন হোসেন
ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ জন গুরুতর আহত।
উপজেলা প্রতিনিধি: মোঃ মামুন হোসেন।
ঝিনাইদহের কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আনোয়ার হোসেন ও মিজানুর রহমান নামে আপন দুই ভাই আহত হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বকের গাছি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার একইদিন শুক্রবার ভোরের দিকে কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল কে কেন্দ্র করে বকেরগাছি বাজারে বিএনপির একাংশ প্রতিবাদস্বরূপ একটি প্রতিবাদ মিছিল করে। প্রতিবাদ মিছিল শেষে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বকের গাছি এলাকার আপন দুই ভাইকে ছুরিকাঘাত করে আহত করে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।
আহতরা বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “সংঘর্ষের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।