উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, অতীতে যেভাবে ঢাকাবাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পাশে ছিল, আজও তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) নগরভবনে ‘৪১৬ হৃদয়ে ঢাকা’ উৎসবের শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন।
শহরকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের বাড়ির মতো ঢাকা শহরের রাজপথকেও সুন্দর রাখার চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলে শহরকে দূষণমুক্ত, সবুজ ও মশামুক্ত করা সম্ভব। বায়ুদূষণ কমাতে জনগণকে সম্পৃক্ত করতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে এবারের আয়োজন চূড়ান্ত করা সম্ভব হয়নি। আগামীতে তার উপস্থিতিতে লালবাগ কেল্লায় চূড়ান্ত অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এছাড়া, নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস তুলে ধরতে আগামী মাস থেকে প্রতি শনিবার স্কুলশিক্ষার্থীদের ঐতিহাসিক স্থান পরিদর্শনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।