উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে মো. রফিকুল ইসলাম সুজন এবং কোষাধ্যক্ষ হিসেবে এভিয়েশন সিকিউরিটির মো. আশরাফ আলী নির্বাচিত হয়েছেন। শুক্রবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দরের তিনটি বিভাগের প্রধানদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটির তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদায়ী কমিটির সদস্যরা তাদের দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
পুরোনো কমিটির পক্ষ থেকে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে কল্যাণ কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং কর্মীদের কর্মপরিবেশে সৌহার্দ্য বজায় থাকবে।