উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঋণের চাপে সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানকালে পিন্টুর সঙ্গে তার স্ত্রী রিমি দাস ও দুই সন্তানকেও পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে টানা দুই দিন চেষ্টার পর এসআই কালামের নেতৃত্বে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ঋণের বোঝা থেকে বাঁচতেই ব্যবসায়ী পিন্টু সপরিবারে আত্মগোপনে গিয়েছিলেন। বর্তমানে তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলমান রয়েছে।