উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দলীয় ৬৮ রানে মেহেদী হাসান মিরাজ আউট হওয়ার পরই ম্যাচটি স্পষ্ট হয়ে ওঠে যে ইনিংস হারের পথে এগোচ্ছে বাংলাদেশ। শেষ পর্যন্ত পুরো দুই দিনও লাগেনি, অস্ট্রেলিয়ার কাছে ৫১ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। এর আগের ইনিংসে বাংলাদেশ ৬৪ রানে অলআউট হয়েছিল এবং এই ইনিংসেও দলের রান একশতে পৌঁছায়নি।
১৫ রানের মধ্যে শেষ ৪টি উইকেট হারিয়ে বাংলাদেশ দল ৯৫ রানে অলআউট হয় যেখানে মুশফিকুর রহিম ২৯ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে ব্যাটিং কিছুটা সহজ মনে হলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ভুল শট খেলে আউট হন। নাথান লায়নকে বাউন্ডারি মারতে গিয়ে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত।
চার উইকেট হারিয়ে দল পিছিয়ে পড়ার পর লিডের দায়িত্ব পড়ে মুশফিক ও লিটনের ওপর কিন্তু লিটন দাস শূন্য রানে আউট হন। স্টার্কের বলে ক্যাচ দিয়ে আউট হওয়া লিটন দাস তিন ফরম্যাটেই ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা তিন ইনিংসে শূন্য রানের লজ্জাজনক নজির গড়েন। এরপর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লায়নের বোলিং তোপে টাইগাররা দ্রুত গুটিয়ে যায়।
মিচেল স্টার্ক ৪টি এবং প্যাট কামিন্স ও নাথান লায়ন ৩টি করে উইকেট শিকার করে বাংলাদেশের ইনিংসের পতন নিশ্চিত করেন। ম্যাচে মোট ১০ উইকেট দখল করে ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক।