উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মুগদায় মুরগির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে ইসহাক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৮ আগস্ট) মুগদা থানাধীন দক্ষিণ মুগদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায় ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ঢাকার স্থায়ী বাসিন্দা ইসহাক দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে অধিদপ্তর জানিয়েছে। সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।