উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ৪১ জন এবং ওয়ারী বিভাগে ৪৮ জন রয়েছেন। এছাড়া মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৬ জন গ্রেপ্তার হয়েছেন। গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি এবং চারটি গুলির খোসা উদ্ধার করে। পাশাপাশি ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৪৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ছাড়া একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর ও একটি সিপিইউ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছয়টি মোবাইল ফোন এবং একজন ভিকটিমও রয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।