উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির বৈঠকের সাইডলাইনে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে একসঙ্গে কাজ করার কথা জানান। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও কূটনীতিতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এই বৈঠকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে, আসন্ন কপ সম্মেলনে যোগ দিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।