উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন নামের ৩২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার নিজের বাসা থেকেই গ্রেপ্তার করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির প্রস্রাবে জ্বালাপোড়া হলে তার মা তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে পরীক্ষার পর শিশুটি জানায় যে পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এই ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় এজাহার দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে।