উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক বিচার আদালতে চলমান গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে গাম্বিয়ার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার ২৩তম ওআইসি জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলンの সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জালোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল জানান, মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ২০২৬ সালের অক্টোবর মাসে ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য দায়বদ্ধতা নির্ধারণে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রেও এটি বড় প্রভাব ফেলতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
হুমায়ুন কবির রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিজেতে মামলা পরিচালনায় গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন। সংকট সমাধানে বাংলাদেশ ও গাম্বিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।