উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য এবার ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই তালিকা প্রকাশ করে।
নতুন এই তালিকায় বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোয়েসেলের অধীনে ৬২টি এজেন্সিকে রাখা হয়েছে।
এছাড়া তালিকায় থাকা ২৫টি রিক্রুটিং এজেন্সির অধীনে ২৫০টি রিক্রুটিং এজেন্সিকে সাব-এজেন্সি হিসেবে রাখা হয়েছে। এর আগে মালয়েশিয়া কেবল ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম তালিকাভুক্ত করেছিল।