উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে অধিকাংশ মূল্যসূচকের উত্থান হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৫৫ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩২ দশমিক ৫৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আট দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৩৪ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে এদিন মোট এক লাখ ৪৭ হাজার ৪৬১টি ট্রেডের মাধ্যমে ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ১৭ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৫৩৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪৬৭ কোটি এক লাখ ৪৮ হাজার ৩৬৮ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৫টির দাম বেড়েছে, ১৪৪টির কমেছে এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিভাগভিত্তিক লেনদেনে 'এ' ক্যাটাগরির ২০১টি কোম্পানির মধ্যে ৮৪টির দর বেড়েছে ও ৮৭টির কমেছে। 'বি' ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে ৩৯টির দর বেড়েছে ও ২৬টির কমেছে। এছাড়া 'জেড' ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ৬২টির দর বেড়েছে এবং ৩১টির কমেছে। মিউচুয়াল ফান্ডের ৩৪টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ছয়টির।