উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে, ফেনীর ডিসির দায়িত্ব পালন করে আসা মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মনিরা হক উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।