উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পুলিশ হেফাজতে থাকা মিতু আক্তার নামে এক নারী আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার সকালে থানা থেকে কৌশলে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু জানান, একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মিতু আক্তার তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবারই ছিল তার রিমান্ডের শেষ দিন।
পুলিশ হেফাজতে থাকা এই আসামি পালিয়ে যাওয়ার পর তাকে পুনরায় গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু হয়েছে। ওসি আহমেদ রাজু জানিয়েছেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।