উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তিনি এই পদে দায়িত্ব পালন শুরু করবেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে সংস্থাটি এই তথ্য জানিয়েছে।
ড. নাজনীন আহমেদ উন্নয়ন অর্থনীতি, অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন অর্থনীতিবিদ। সিপিডিতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ দীর্ঘ ও গুরুত্বপূর্ণ কর্মজীবন কাটিয়েছেন। এছাড়া তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ড. নাজনীনের গভীর গবেষণা ও নীতি বিশ্লেষণ রয়েছে। সিপিডি আশা করছে, তার এই দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রতিষ্ঠানটির গবেষণা, নীতি সংলাপ এবং উন্নয়নভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করে তুলবে।