উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্স প্রবাহ ২২ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছরের ১ থেকে ২৬ আগস্ট এই খাতে এসেছিল ২০০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
তথ্য অনুযায়ী, ২৫ ও ২৬ আগস্ট—এই দুই দিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। সব মিলিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মোট ৫৩১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।
গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে চলতি অর্থবছরের ২৬ আগস্ট পর্যন্ত আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।