উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এটি অক্টোবরেও গড়াতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সিইসি বলেন, সব পক্ষের সঙ্গে সমন্বয় করে চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করতে চায় কমিশন। এর জন্য নভেম্বরে যেন কোনো পাবলিক পরীক্ষা না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।
সিইসি আরও জানান, নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ করতে রাষ্ট্রপতির সার্বিক সহায়তা চাওয়া হয়েছে এবং তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতিও সম্পন্ন করেছে কমিশন, যেখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকবে।