উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে ম্যাগনেট বাবুকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব-২। বৃহস্পতিবার মধ্যরাতে একটি মাইক্রোবাসে মাদক সরবরাহের সময় তাকে আটক করা হয়।
র্যাব-২ এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, তল্লাশির সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে কেরানীগঞ্জের নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ম্যাগনেট বাবু দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক ব্যবসা ও অস্ত্রবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে কাফরুল থানা ও চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।