উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগে ফিরে দুর্দান্ত সূচনা করল হাল সিটি। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে দ্য টাইগার্সরা।
ম্যাচের ১৭ মিনিটে সেমি আজাইয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৮ মিনিটে স্লেটারের ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন নোবেল মেন্ডি। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেসদের বেশ কিছু আক্রমণ রুখে দিয়ে জয় নিশ্চিত করেন হাল সিটির গোলরক্ষক জোলাকিস।