উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তির মেলবন্ধনে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই বিশেষ অংশীদারত্ব গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সাথে হামজার দৃঢ়তা ও এগিয়ে যাওয়ার মানসিকতার মিল থাকায় তাকে বেছে নেওয়া হয়েছে।
এই চুক্তির আওতায় টেকনোর বিভিন্ন প্রচারণায় হামজাকে দেখা যাবে। আসন্ন ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, ফ্যান অ্যাক্টিভেশন ও ভোক্তা-কেন্দ্রিক নানা আয়োজনে তিনি যুক্ত থাকবেন। এছাড়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবেও কাজ করছে প্রতিষ্ঠানটি, যেখানে হামজার অংশগ্রহণ ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনবে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ তার কাছে খুবই বিশেষ এবং এখানকার মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করে। তিনি টেকনোর সাথে যুক্ত হতে পেরে আনন্দিত এবং ভক্তদের জন্য দারুণ কিছু করার অপেক্ষায় আছেন। আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক জানান, হামজার মাধ্যমে প্রযুক্তি ও ফুটবলকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য।