উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ সুন্দরপুর এলাকার সিকদার বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো আট বছর বয়সী মো. জাহেদ ও মো. তাসিন। তারা দুজনেই স্থানীয় এককুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল এবং সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে ফিরে চার শিশু মিলে মসজিদের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে জাহেদ ও তাসিন গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশুর পিতাই বর্তমানে প্রবাসে অবস্থান করছেন এবং সন্তানের মৃত্যুর খবর পেয়ে তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।