উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। তারা বাংলাদেশকে এই চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেলে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন করেন, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে মক্কা প্যাক্ট সই করেছে এবং এতে যুক্ত হলে বাংলাদেশের সুবিধা কী হবে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্যাক্টটি তিনটি দেশের মধ্যে হয়েছে এবং এতে যোগদান বা না করার বিষয়টি এখনো আসেনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চুক্তিটি বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে কাজ করবে যা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তাই এটি নিয়ে অন্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই বলে তিনি মন্তব্য করেন।