উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে নেপালের এই দুর্যোগে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
নেপাল সরকার বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে এবং আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে তারা সহায়তার বিষয়ে জানাবে। বাংলাদেশি কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের দেশে ফিরিয়ে আনা বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।