উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়।
গত ৯ আগস্ট ঘটা ওই দুর্ঘটনায় নিহতদের আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতদের স্বজন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন, নাটোরের ১ জন ও রাজশাহীর ১ জন রয়েছেন। আত্রাইয়ের নিহতরা হলেন মো. ফরিদ, রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী, সুমন আলী, সোহেল রানা ও আব্দুল জলিল সরকার। এছাড়া নাটোরের রবিউল ইসলাম এবং রাজশাহীর শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।