উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা তিনটায় শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে চলতি অধিবেশনের জন্য পাঁচজন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা হলেন গয়েশ্বর চন্দ্র রায়, সারওয়ার জামাল নিজাম, নওশাদ জমির, নিলোফার চৌধুরী মনি ও মুজিবুর রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তাঁদের মধ্য থেকে একজন বৈঠকে সভাপতিত্ব করবেন।
অধিবেশনের শুরুতেই সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন সরকারসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এবং নেপালে বন্যায় হতাহতদের স্মরণে এই শোক প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।